সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এসএসসি পরীক্ষা দেওয়া হলোনা নাঈমার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মুসলিম সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাঈমা রবিবার (২রা এপ্রিল)  দূর্ঘটনার স্বীকার হয়। প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ডামুড্যা পল্লী বিদ্যুৎ পাওয়ার হাউজের সামনে আসলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মটর সাইকেল তার গায়ের উপর উঠিয়ে দিলে সে রাস্তার মাঝখানে ছিটকে পড়ে, পরে অপরদিক থেকে আসা অটোরিক্সার ধাক্কায় সে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে সরকারী হাসপাতালে নিলে জরুরী বিভাগের ডাক্তার তাকে ঢাকায় রেফার করে, কিন্তু সেখানেেই তার মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামের দিন মজুর হালিম মোল্যার মেয়ে নাঈমা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন সম্প্রতি ডামুড্যা উপজেলায় উঠতি তরুন বয়সী ছেলেদের মটর সাইকেলের বেপড়োয়া গতির কারণে প্রায়ই এধরনের দূর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মজিদ খান বলেন নাঈমা আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিল তার অকাল মৃত্যুতে আমার গভীরভাবে শোকাহত।