সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বঙ্গবাজার মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন ছয় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর জন্য কাজ করছেন।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।

—-ইউএনবি