সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জোভান-মাহির মফস্বলের প্রেম

অনলাইন ডেস্ক :

ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশুনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা। এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামের ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে ‘ঈদ সেলামি’ উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।