সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সিনেমার জন্য প্রস্তুত মৌ

অনলাইন ডেস্ক :

১৯৮৯ সালে সাদিয়া ইসলাম মৌ প্রথম মডেলিংয়ে পা রাখেন। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সাথে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। ৩৪ বছর ধরে শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করতে পারা একটি বিশ্বরেকর্ডও বটে। যে ধারাবাহিকতায় দেশে তো বটেই বিদেশেও কেউ আছে বলে জানা নেই। কিভাবে এতগুলো বছর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সেই নেপথ্যের গল্পগুলোই সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি ঈদের বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’-এ এসে বলেছেন। মডেল পরিচয়ের পাশাপাশি সাদিয়া ইসলাম মৌ একজন গুণী নৃত্যশিল্পীও। ছোটবেলায় বাবার সাথে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ কণ্ঠশিল্পী পরিচয়েও তাকে পাওয়া যেত। কারণ তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী; ষাটের দশকে যাকে বলা হতো পূর্ব বাংলার ‘হেমন্ত’। আঁকাবাঁকা, বাদশা, আপনজন’সহ বেশকিছু ছবিতে প্লেব্যাকও করেছিলেন সাইফুল ইসলাম। ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত হয়েছিল সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাকে অভিনয়ে রাজি করানো হয়েছিল। এমনকি শুটিং শুরু হবার দিন সকাল বেলাতেও পরিচালক-নাট্যকার ফারিয়া হোসেনকে মৌ অনুরোধ করেছিলেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেবার জন্য। ঢাকাই সিনেমাতেও তারকা-নির্মাতাদের প্রায় সবাই মৌকে চেয়েছিলেন নায়িকা বানাবার জন্য। বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। এ প্রসঙ্গ স্মরণ করিয়ে দেয়ার পর মৌ বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের কাজ তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্প প্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করবো।’ ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। বিশেষ এই ঈদ পর্বটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায়।