সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অরুণাচলের ১১ জায়গার নাম বদলে দিলো চীন, ভারতের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক :

ভারতের বিতর্কিত উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ১১ জায়গার নাম পরিবর্তন করেছে চীন। দেশটির এ ধরনের প্রচেষ্টায় তীব্র প্রতিবাদ জানিয়ে ‘প্রত্যাখ্যান’ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে জানান, অরুণাচল রাজ্য সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল এবং থাকবে। বেইজিং হিমালয় অঞ্চলীয় রাজ্যের ১১ স্থানের নাম পরিবর্তন করার ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবাদ জানালো দিল্লি। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়, গত ১ এপ্রিল অরুণাচলের ১১টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। নতুন নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা এবং দুইটি নদীও রয়েছে। পুরো অঞ্চলকে ‘জাঙ্গনান’ বলে থাকে, যাকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ মনে করে চীন। এতে নতুন করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়েছে। চীন ও ভারতের ৩ হাজার ৪৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন থেকে নিজেদের দাবি করে আসছে চীন। ভারতীয় মুখপাত্র অরবিন্দম বাগচি বিবৃতিতে আরও বলেন, উত্তর-পূর্ব রাজ্যের স্থানগুলোর অবস্থা পরিবর্তন করতে পারে না বেইজিং। চীন প্রথমবার এমন চেষ্টা করছে না। আমরা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সূত্র: বিবিসি