সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জোভান-নিহার ‘লাভ সেমিস্টার’

অনলাইন ডেস্ক :

বিশ্ববিদ্যালয় জীবনের অদ্ভুত এক প্রেমের গল্প উঠে আসবে ‘লাভ সেমিস্টার’ নামের ঈদের বিশেষ নাটকে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নবাগত টিভি নায়িকা নাজনীন নাহার নিহা। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতা জানান, ‘লাভ সেমিস্টার’ বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা প্রেমের গল্প, যে গল্পটা আসলে একটা ছেলেকে ঘিরে। ছেলেটা এক সেমিস্টার রিটেক খায় এবং ঠিক সেসময়েই তার সঙ্গে পরিচয় ঘটে নতুন একটা মেয়ের সঙ্গে। এরপর গল্প অন্য দিকে মোড় নেয়। নাটকটি সম্পর্কে ফারহান আহমেদ জোভান বলেন, ‘এই গল্পটা বেশ সুন্দর। নতুন একটা চরিত্র। এখানে আমার লুকও অন্য রকম, বোকা বোকা। আমার ধারণা দর্শকরা নতুন কিছু পাবে।’
জানা গেছে, এর আগে বিজ্ঞাপনে কাজ করলেও টিভি নাটকে এটাই প্রথম কাজ নাজনীন নাহার নিহার। প্রথমবার নাটকে অভিনয় প্রসঙ্গে নিহা বলেন, ‘বিজ্ঞাপনে অনেক কাজ করলেও আমার কখনও নাটকে অভিনয় করা হয়নি। প্রবীর ভাইয়া এত সুন্দর একটা গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি আর না করিনি। জোভান ভাইয়াও দারুণ সহযোগিতা করেছেন। আশা করছি ভালো কিছু হবে।’ জোভান-নিহা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, অনিন্দিতা মিমি, তৌফিকুল নিহাল, মাসুম রেজওয়ান, মারশিয়া শাওন, কিবরিয়া অন্তরা, আরাফ, মুহিত, মুন্না প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে।