সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইউটিউবে আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ

অনলাইন ডেস্ক :

প্রতিষ্ঠার পর থেকেই ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) শুদ্ধ বাংলা গানকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। হাতে নিয়েছে একের পর ব্যতিক্রমী সব উদ্যোগ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ‘শুদ্ধ বাংলা গানের মিছিল’ স্লোগান নিয়ে এবার আয়োজন করছে প্রখ্যাত সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠুর ছয়টি গান নিয়ে ‘আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ’। ছয় দিনে ছয় গান। টানা ছয় দিন ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেল প্রকাশ করবে আরফিুল ইসলাম মিঠুর ছয়টি গান-ভিডিও। গানগুলো হলো, ‘আজও ভুলিনি তোমায়’, এ মনেরই যত রঙিন স্বপ্নে’, ‘এখনও কি মেঘে ভেজে হাত’, ‘এখন কত রাত’, ‘মনের কথা থাক না মনে’, ‘সুন্দর তুমি তাই’। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ৮ এপ্রিল শনিবার থেকে ১৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম মিঠু বলেন, ‘আমি আপ্লুত। সত্যি কথা বলতে যখন শুনলাম আমার গানগুলো নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন এমন একটি ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে, তখন থেকেই অন্যরকম এক আনন্দ অনুভব করছি। সেই সঙ্গে নিজেকে নিয়ে নিজের গর্ব হচ্ছে। ধ্রুবদাকে অশেষ ধন্যবাদ। আমি আশা করছি, আমার শ্রোতাদের গানগুলো হৃদয় ছুঁয়ে যাবে।