সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দ্যা হান্ড্রেড শিরোপা জয় করলো সাউদার্ন ব্রেভ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত আয়োজিত ক্রিকেটের নতুন ফরমেট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। লর্ডসে শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জেমস ভিন্সের দল। টস হেরে ব্যাট করতে নেমে পল স্টার্লিং আর রস হোয়াটলের ঝড়ে ৫ উইকেটে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রেভ। ওপেনিংয়ে নেমে স্টার্লিং মাত্র ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় করেন ৬১ রান। শেষদিকে হোয়াটলে ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস। জবাবে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ফিনিক্স। এক লিয়াম লিভিংস্টোন ছাড়া দলের কেউ চালিয়ে খেলতে পারেননি। লিভিংস্টোন ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৬ রান। মঈন আলির দল শেষপর্যন্ত থামে ৫ উইকেটে ১৩৬ রানে। অন্যদিকে একই ভেন্যুতে প্রথম খেলায় মেয়েদের দ্য হান্ড্রেড ফাইনালে সাউদার্ন ব্রেভকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিন্সিবলস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওভাল। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ।