সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আইপিএল শুরুর আগেই বিপাকে রাজস্থান

অনলাইন ডেস্ক :

আইপিএলে ইংলিশ তারকাহীন হয়ে পড়লো রাজস্থান রয়্যালস। বাকি মৌসুমের খেলা শুরুর আগেই জানা গেলো, না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংলিশ উইকেটকিপারের জায়গায় বদলি হয়ে এসেছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। বাটলারের অনুপস্থিতিতে তিন ইংলিশ তারকাকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। পেসার জোফরা আর্চার কনুইয়ের চোটে বছরের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন। বেন স্টোকস তো মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি-ই নিয়েছেন কিছুদিনের জন্য। এমন পরিস্থিতিতে বাটলারের অনুপস্থিতি ভীষণ ভোগাবে রাজস্থানকে। হয়ে যাওয়া ম্যাচগুলোয় ১৫৩.০১ স্ট্রাইক রেটে ২৫৪ রান করেছেন। সানরাইজার্সের বিপক্ষে ১২৪ রানের ইনিংসও খেলেছেন স্থগিত হয়ে যাওয়া আইপিএলে! এদিকে বদলি হয়ে আসা ফিলিপস গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছিলেন। যে ইনিংস খেলে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি লিগে আরও তিনটি সেঞ্চুরি করেই দৃষ্টি কেড়েছেন সবার। দুটি অকল্যান্ডের হয়ে, অপরটি সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসে। এই মৌসুমে পঞ্চম অবস্থানে থাকা রাজস্থান ২১ সেপ্টেম্বর তাদের আইপিএল মিশন শুরু করবে। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।