সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ক্রিকেটারদের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি তালেবানদের

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে তালেবান নেতৃত্ব প্রতিষ্ঠার পর ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তালেবানদের ক্রিকেট মাঠ দখলের ঘটনাতেও পড়ে চিন্তার ভাঁজ। জরুরি এই সময়টাতেই ক্রিকেটারদের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে তালেবানরা। শনিবার তালেবান নেতা আনাস হাক্কানি দেখা করেছেন আফগান ক্রিকেট অধিনায়ক হাশমতউল্লাহ শহীদীর সঙ্গে। সেখানেই হাক্কানি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তালেবান প্রতিনিধি দলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাবেক প্রধান নির্বাহী আসাদুল্লাহ খান। জানা গেছে, শহীদীর সঙ্গে দেখা করে আফগান ক্রিকেটের সমস্যার কথা শুনেছেন হাক্কানি। পাশাপাশি সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। এর আগে বৃহস্পতিবার, আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সব ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দেয় তালেবানরা। এ সময় এসিবির কর্মকর্তারা ক্রিকেট বন্ধের কোনও ইঙ্গিত পাননি। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে কোনও সংশয় থাকছে না।