সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এমবাপ্পেকে নিয়ে ভাবছেন না আনচেলত্তি

অনলাইন ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জনটা এখনও চলমান। ঠিক এই সময়েই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন অন্য কথা। তিনি দাবি করেছেন, এ বিষয়ে আসলে কিছুই জানেন না তিনি! এমনকি এমবাপ্পের দল-বদল নিয়েও ভাবছেন না। রোববার রাতে রিয়াল মাদ্রিদ মাঠে নামছে লা লিগায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি না সে আসবে কিনা। তবে এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। আমার হাতে অনেক ভালো ও শক্তিশালী স্কোয়াড আছে। তারাই অনেক আনন্দ দিচ্ছে। আমি এখন সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’ আনচেলত্তির এভাবে বলার কারণ আছে। রিয়াল মাদ্রিদের ঘরে প্রচুর ট্রফি বিদ্যমান। ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে অনেক অর্জন তাদের। বর্তমান দলে করিম বেনজেমা, কাসেমিরো, লুকা মদরিচরা আছেন। এমন দল নিয়ে তাই আনচেলত্তির আত্মবিশ্বাসী সুর, ‘এই দলটি যে কোন ট্রফির জন্য লড়াই করতে পারে। আমাদের অনেক বড় তারকা আছে। আমি সবার নাম বলতে চাই না। কিন্তু আমাদের আছে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়। বলতে পারেন তারকা সমৃদ্ধ একটি দল। এখন সবাইকে নিয়ে কাজ করতে চাই।’