সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বার্সাকে বিধ্বস্ত করে ফাইনালে রিয়াল

অনলাইন ডেস্ক :

টানা তিন এলক্লাসিকোতে বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সার কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে লস ব্লাঙ্কোসরা। গত বুধবার ক্যাম্প ন্যুতে বিরতির ঠিক আগে ভিনিসিয়ার জুনিয়রের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। রদ্রিগোর অ্যাসিস্টে ভিনির নেওয়া শট লাইনের উপর থেকে ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করেছেন জুলেস কুন্ডে। কিন্তু ততক্ষণে বল গোললাইন ক্রস করে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে লুকা মড্রিচের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এই গোলের পরপরই বার্সেলোনা ভেঙ্গে পড়ে। ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন বেনজেমা। এরপর ভিনিসিয়াসের পাসে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৮০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ৬ মে কোপা ডেল রে’র ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।