সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আবারও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। সেই পারফরম্যান্সের সুবাদে ৬ বছর পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র‌্যাঙ্কিংয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স। র‌্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। গত মাসের শেষ সপ্তাহে তারা ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে; প্রথমটিতে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজেরা হেরে যায় একই স্কোরলাইনে।