সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঈদে নতুনরূপে তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক :

ঈদে নতুনরূপে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘নীতুর জন্য’ নামের একটি নাটকে চরিত্রের প্রয়োজনে শ্যামল বরণ মেকআপ নিয়েছেন তিনি। এতে নীতু চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তাসনিয়া ফারিণের সহশিল্পী শাশ্বত দত্ত। গত ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছেন এই তরুণ। গত বুধবার থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে নতুন নাটকটির। ‘নীতুর জন্য’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’ নাটকটি লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ। আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।