সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারও চলচ্চিত্রে কুসুম

অনলাইন ডেস্ক :

‘গহীনে শব্দ’ শুনে ‘লাল টিপ’ নিয়ে ‘শঙ্খচিল’ হয়ে রুপালি আকাশে উড়েছিলেন কুসুম সিকদার। কিন্তু এরপর কেটে গেছে সাত বছর। অভিনয় থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কেন যেন! অবশেষে চলচ্চিত্রে ফেরার সুখবর দিলেন এই তারকা। সেই সঙ্গে জানা গেলো তার নতুন পরিচয়ের চমক। কুসুম সিকদারের নতুন চলচ্চিত্রের নাম ‘শরতের জবা’। চমকপ্রদ ব্যাপার হলো, ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে। কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই। কুসুম সিকদারবলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছুদিন হয়তো লাগবে।’ কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যরে ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে তা এখনই বলতে নারাজ কুসুম। ছবিটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। ‘শরতের জবা’য় একটি গান আছে। এটি গেয়েছেন আলেয়া বেগম। এর কথা লিখেছেন ও সুর করেছেন ইমন চৌধুরী। সংগীতায়োজনে সন্ধি। ২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’।