সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অঘোষিত ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বিরাজ করছে ১-১ সমতা। আর তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজ জয় নিশ্চিত করতে আগামীকাল শনিবার কুইন্সটাউনে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ে এবারের নিউজিল্যান্ড সফরে প্রথম জয়ের দেখা পায় লঙ্কানরা। টি-টোয়েন্টির আগে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিলো শ্রীলঙ্কা। পিছিয়ে থেকে ডুনেডিনে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দাপটের সঙ্গে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পেসার এডাম মিলনের বোলিং ও ওপেনার টিম সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। মিলনের ৫ উইকেট শিকারে প্রথমে ব্যাট করে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৩২ বল হাতে রেখে ১৪২ রানের টার্গেট স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। ৪৩ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন সেইফার্ট। দ্বিতীয় ম্যাচের মত পারফরমেন্স ধরে রেখে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে শতভাগ না হলেও, দ্বিতীয় ম্যাচে সেরা পারফরমেন্স করেছে দল। পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য আমাদের।’ এ দিকে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাও। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ব্যাটিং দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমরা করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করছি, তৃতীয় ম্যাচে ভালো পারফরমেন্সে করে সিরিজ জিততে পারবো আমরা।’