সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সাকিব-লিটনকে খেলাতে যে প্রস্তাব দিয়েছিল কলকাতা

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের মিনি নিলামে ভিত্তিমূল্যের দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সঙ্গে কলকাতা দলে টানে আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। তবে তাকে খেলানোর অনেক চেষ্টা করেছিল কলকাতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে তারা বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল। তবে সেই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছিল বিসিবি। এ বারের আইপিএল শুরু হয় ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে কলকাতা। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয় বাংলাদেশের। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশের। মে মাসেও বাংলাদেশের সিরিজ় রয়েছে। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত আয়ারল্যান্ডে ৩ ম্যাচের এক দিনের সিরিজ় খেলার কথা বাংলাদেশের। যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটনকে দলে পেতে বিসিবিকে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছিল কলকাতা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, কলকাতা বিসিবিকে প্রস্তাব দিয়েছিল যে, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কলকাতার হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক। আর সিরিজ শেষে আবার কলকাতার সঙ্গে যোগ দিক সাকিব। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কলকাতা। তবে কলকাতার এই প্রস্তাব মানেনি বিসিবি। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি শাকিবকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও নিয়ে নেওয়া হয়। তার ফলে তার আইপিএল খেলায় সমস্যা হয়। শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব।