সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ব্রাজিলে কিন্ডারগার্টেনে যুবকের হামলায় ৪ শিশু নিহত

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের দক্ষিণের ব্লুমেনাউ নগরীতে এক ব্যক্তি ছোট কুঠার হাতে একটি কিন্ডারগার্টেনে হামলা চালায়। এতে অন্তত চার শিশু নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ছাড়া চার শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় ‘ক্যানটিনহো বুম পাস্তোর নার্সারিতে’ প্রায় ৪০টি শিশু ছিল। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ২৫ বছর বয়সের ওই হামলাকারী ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে। হামলাকারী ওই যুবক পরে আত্মসমর্পণ করেন এবং তিনি পুলিশের হেফাজতে আছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেনা পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলাকারী নিজেই নগরীতে তাদের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। ফায়ারফাইটারের পক্ষ থেকে ঘটনার বর্ণনায় বলা হয়, হামলাকারী প্রাচীর টপকে ব্যক্তিমালিকানায় পরিচালিত ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং নির্বিচারে কুঠার চালায়। গণমাধ্যমে এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে অভিভাবকরা ওই কিন্ডারগার্টেনে ছুটে যান। এ হামলার পর নগর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত ব্লুমেনাউ নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ ঘটনায় গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। সান্তা ক্যাটারিনা রাজ্যে কিন্ডারগার্টেন হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ১৮ বছরের এক যুবক সাউদাদেস পৌরসভায় একটি নার্সারিতে হামলা চালিয়ে দুইজন কর্মী এবং তিনটি শিশুকে হত্যা করে। গত বুধবারের এ ঘটনার মাত্র ১০ দিন আগে সাও পাওলোতে এক কিশোর শিক্ষার্থী স্কুলে তার একজন শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। যে ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তিন লাখ ৬০ হাজার মানুষের নগরী ব্লুমেনাউ পর্যটকদের কাছে ভ্রমণের জনপ্রিয় স্থান।