সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

ঈদের পূর্বে হাজার হাজার দোকান পুড়ে যাওয়ার ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার সকালে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো হয়।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংলগ্ন ছয়টি মার্কেটেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অন্য ছয়টি মার্কেট হলো- গুলিস্তান মার্কেট, অ্যানেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, বঙ্গ ইসলামী মার্কেট ও বরিশাল প্লাজা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, আগুনে পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এদিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে হামলা চালালে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়।

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তিন আসামির প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

—-ইউএনবি