সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারও ফিরলেন ওসি হারুন

অনলাইন ডেস্ক :

‘কিন্তু মলয় এই কাহিনি এখানে শেষ না, হ্যাঁ…কাহিনি বাকি আছে… দেখি আঙুল সোজা করে ঘি উঠাইতে পারো কিনা। দুইটা জিনিস মনে রাখবা, জীবনে দুইটা জিনিসই সত্য এক কর্ম, দুই কর্মফল; বাকিটা মিলায়ে নিও…।’ জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণের সদ্য মুক্তি পাওয়া আট পর্বের ‘মহানগর’ ওয়েব সিরিজ যাঁরা দেখেছেন, শেষ অংশের এই সংলাপ মনে থাকার কথা। সেই সংলাপের সুর ধরে দ্বিতীয় সিজনের ট্রেলার সামনে এসেছে শুক্রবার। যেখানে ওসি হারুনের রহস্যে মোড়া সংলাপ, গভীর-চিন্তিত চাহনি আর অনেক অমীমাংসিত গল্পের টুকরো আভাস মিলেছে মিনিট দুয়েকের ঝলকে। তবে এবার সংলাপে পরিবর্তন নিয়ে এসেছেন ওসি হারুন; এবারের পর্বে তাঁর ডায়লগ ‘দুইটা কথা ভুলে যাবেন’! ‘মহানগর’ নিয়ে অভিনেতা মোশাররফ করিমের ভাবনা এরকম, “ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয়। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো ‘মহানগর’ টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। দ্বিতীয় সিজনের গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনও কেউ দেখেনি, এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক।” এদিকে নতুন সিজনে দেখা মেলেনি ওসি হারুনের সহযোগী মলয়কে। যে চরিত্রে অভিনয় করে প্রথম সিজনে দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন মোস্তাফিজুর নূর ইমরান। ধারণা করা হচ্ছে এই সিজনে তাকে রাখা হয়নি। মোশাররফ করিমের সঙ্গে আছেন আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও ‘কারাগার’খ্যাত তরুণ অভিনেতা দিব্য জ্যোতি প্রমুখ। আগামী ২০ এপ্রিল থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখা যাবে ‘মহানগর ২’।