সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভীষণ ভয়ংকর রকমের ভালোবাসা চান মাহি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি মা হয়েছেন চিত্রনায়িকা মাহি। মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানিয়েছেন মাহিয়া মাহি। ফেসবুকে সোমবার ছেলের নাম প্রকাশ করেছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার’। এবার জানালেন তার প্রচ- ভালোবাসা দরকার। আর এজন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ¦র, ঠা-া, নইলে খুব টায়ার্ড লাগছে- এসব জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে।’ তিনি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানোই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কী সমস্যা সেটিও বুঝতে পারছি না।’ তিনি লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সে-ও অনুভব করবে।’