সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিএনজি চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর

অনলাইন ডেস্ক :

সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতায় দোদুল্যমান দেশ। এমন পরিস্থিতিতে কে কখন কিভাবে নিজের অবস্থান বদলায় সেটা বলা মুশকিল। এমনই এক সময়ে দেখা গেলো ঢাকার রাস্তায় সিএনজি অটোরিকশা চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর! তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে। অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়কবলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’ কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য। আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।