সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ হলেন কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক ৫ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ৫ এপ্রিল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন ওসি মো : আব্দুছ ছালেকের হাতে।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

জানা গেছে, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, ২৪ ঘন্টার ভিতরে দোকান চুরির মামলার রহস্য উদঘাটন করে চোরাইকৃত ১৩টি মোবাইল ও ১টি মনিটর উদ্ধার, চোরাইকৃত মহিষের মাংস উদ্ধার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মার্চ মাসে ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এদিকে কুলাউড়া থানার মোঃ বিল্লাল হোসেন শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, আমাদের এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের অর্জন আমরা কুলাউড়া থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।