সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

খুলনার সাবেক এমপি সাহিদুর রহমান মারা গেছেন

জেলা প্রতিনিধি :

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমান আর নেই। রোববার (২২ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ আসর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, একাধিকবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন শেখ সাহিদুর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক জানিয়েছেন।