সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রকেট হামলার জবাবে সিরিয়ায় ইসরায়েলের গোলাবর্ষণ

অনলাইন ডেস্ক :

সিরিয়ার ভূখন্ড থেকে রকেট ছোড়ার জবাবে দেশটিতে পাল্টা গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। লেবানন, গাজা, অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় দখলদার ইসরায়েল। খবর বিবিসির। রোববার (৯ এপ্রিল) ভোরে সিরিয়ার ভূখ- থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোঁড়া তিনটি রকেটের একটি ইসরায়েলের অধিকৃত গোলান উপত্যকায় গিয়ে পড়ে। এরপর দ্বিতীয় দফায় তিনটি রকেট ছোঁড়া হয়। এর জেরে উত্তর ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাল্টা পদক্ষেপ হিসেবে সিরিয়া থেকে রকেট নিক্ষেপের স্থানগুলোতে গোলা ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়ার সরকার। রোববার (৯ এপ্রিল) সকালের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের ভূখ-ের মধ্যে ঘটা সব কর্মকা-ের জন্য সিরিয়া দায়ী। ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো প্রচেষ্টাকে মেনে নেওয়া হবে না।’ গত শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে ইসরায়েল। আগের দিন বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩৪টি রকেট নিক্ষেপের পর পাল্টা এ হামলা চালানো হয় বলে দাবি তাদের। গত সপ্তাহে আল আকসা মসজিদে অভিযান চালানোর পর মুসুল্লিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ ঘটে। এরপর থেকে উত্তেজনা বেড়ে চলছে।