সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দীর্ঘদিন পর হাইকোর্টে আগাম জামিনের দ্বার খুললো

নিজস্ব প্রতিবেদক :

করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের শুনানি চালু হয়েছে। রোববার (২২ আগষ্ট) হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি হয়। জানা গেছে, আগাম জামিন আবেদনের ক্ষেত্রে হত্যা মামলাসহ সব আবেদন শুনবেন হাইকোর্ট। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেই মামলায় আগাম জামিনের আবেদন শুনবেন না আদালত। এর আগে গত ১৭ আগস্ট আগাম জামিনের শুনানি করতে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহ শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রসঙ্গত, আগাম জামিনের শুনানির ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়। তাই সরকারের বিধিনিষেধ এবং করোনার মাঝে আসামিদের উপস্থিতির বিষয়টি এড়িয়ে যেতে দীর্ঘদিন ধরে আগাম জামিনের শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।