সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আইপিএলে মুস্তাফিজকে বসিয়ে রাখা প্রসঙ্গে ওমর সানীর প্রতিবাদ

অনলাইন ডেস্ক :

এবার অভিনেতা ওমর সানী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ওপর যে ঈগলের চোখ রেখেছেন তা গত সোমবারের মন্তব্যে স্পষ্ট হলো। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এই আয়জনটির ওপর, বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে গিয়ে বসিয়ে রাখার তীব্র প্রতিবাদও উঠে এলো ওমর সানীর পোস্টে। গত সোমবার বিকাল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ শতাংশ। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’ ওমর সানী যে ক্রিকেটের দীর্ঘ সময়ের ভক্ত সে কথাও জানালেন। খেলা দেখার এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’