সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মিষ্টি প্রেমের জটিল গল্প ‘লাভ ইউ ভাইয়া’

অনলাইন ডেস্ক :

গ্রামীণ পটভূমিতে মিষ্টি প্রেমের জটিল একটি গল্পে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে। নাটকটির নাম ‘লাভ ইউ ভাইয়া’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। নির্মাতা জানান, এই নাটকে জোভান ও পায়েলকে দেখা যাবে গ্রামের দুই বন্ধুর চরিত্রে। যাদের জন্ম ও বেড়ে ওঠা পাশাপাশি বাড়িতে। এতে মানিক চরিত্রে জোভান আর ঝিনুক চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটির গল্পের সূত্রপাত হয় মানিকের প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো ঝিনুকের নানা কর্মকা-ের মাধ্যমে। নির্মাতার ভাষায়, ‘একই গ্রামের পাশাপাশি দুই বাড়ির ছেলে-মেয়ের মধ্যে প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই নাটকটির গল্প সামনে এগিয়েছে। যেখানে শুরুটা হবে মানিক তার গ্রামের বিভিন্ন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করতে চায়, কিন্তু তার এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পাশের বাড়ির মেয়ে ঝিনুক। কারণ তার বন্ধু ও প্রেমিক হিসেবে মানিককেই মানে, কিন্তু মানিক তা মানতে নারাজ! এমন নানা জটিলতার ভেতর দিয়ে এগিয়ে যায় মিষ্টি প্রেমের জটিল গল্পটি।’ নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘লাভ ইউ ভাইয়া’ নাটকটি।