সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বার্সাকে রুখে দিলো জিরোনা

অনলাইন ডেস্ক :

লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে বেশ এগিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কাতালানদের। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। ক্যাম্প ন্যুতে সোমবার জিরোনার সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। লিগ শেষ হতে বার্সার হাতে রয়েছে আর মাত্র ১০টি ম্যাচ। তার আগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের তুলনায় ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। জিরোনা ডিফেন্ডার সান্টি বুয়েনো তার নিজের জালে বল প্রায় প্রবেশ করেই ফেলেছিলেন। তবে এ যাত্রা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা সফরকারীদেরও রক্ষা করেন। টটেনহ্যামের সাবেক এই গোলরক্ষক এরপর পোস্টের খুব কাছে থেকে রাফিনহাকে রুখে দেন। এরপর কর্ণার থেকে রোনাল্ড আরাউজোর প্রচেষ্টাকে সফল হতে দেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে কর্ণার থেকে এরিক গার্সিয়ার হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। টাটি কাস্তেলানোস ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েও জিরোনাকে এগিয়ে দিতে ব্যর্থ হন। ম্যাচের শেষ ভাগে নিজেদের আরো ভালভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ডিফেন্ডার জর্ডি আলবাকে লেফট উইংয়ে পাঠিয়ে দেন জাভি। আর সেখানে যাবার সঙ্গে সঙ্গেই বিপদজনক এক ক্রস করেছিলেন আলবা। কিন্তু লিওয়ানদোস্কি তা ধরতে পারেননি। স্টপেজ টাইমে কর্ণার থেকে গাভির হেড আবারো দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে গাজ্জানিগা জিরোনাকে রক্ষা করেছেন। তবে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট অর্জন করায় স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।