সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৩০ এপ্রিল হত্যা করা হবে সালমানকে

অনলাইন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানকে জেলে বসে টিভি সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হত্যার হুমকি দিয়েছেন কয়েকদিন আগেই। এরপর বাড়ানো হয়েছে নিরাপত্তা, বলিউড ভাইজান কিনেছেন নতুন বুলেট প্রুফ গাড়ি। এবার তারিখসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, আগামী ৩০ এপ্রিল সালমান খানকে হত্যা করা হবে। এ বিষয়ে মুম্বাই পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, কল করেছিলেন রকি ভাই নামে এক ব্যক্তি। কলটি যোধপুর থেকে আসে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কয়েক বছর আগে সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন। গেল কয়েক বছর ধরে একই ধরনের হুমকি পেয়ে আসছেন বলিউড ভাইজান।