সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জরিমানার মুখে ডু প্লেসিস

অনলাইন ডেস্ক :

২১২ রানের বিশাল সংগ্রহ গড়েও সোমবার লখনউ সুপার জায়ান্টের কাছে ১ উইকেটে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছে অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকে। এ ছাড়া ম্যাচ জয়ের পর আপত্তিকর উদযাপনের জন্য লখনউ সুপার জায়ান্টের পেসার আবেশ খানকে তিরস্কার করা হয়েছে। ম্যাচটিতে বোলিং শেষ করার নির্দিষ্ট সময়ে ২ ওভার কম করেছিল বেঙ্গালুরু। এর প্রাথমিক শাস্তি তারা মাঠেই পায়। শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচজনের বদলে তারা মাত্র চারজন ক্রিকেটারকে রাখতে পেরেছিল। ম্যাচ শেষে দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, চলতি আইপিএলে বেঙ্গালুরুর এটাই প্রথম জরিমানা। আইপিএলের কোড অব কন্ডাক্টের আওতায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ককে। আরেক কান্ড ঘটিয়েছেন আবেশ খান। শেষ বলে জয়ের জন্য লখনউর ১ রান প্রয়োজন ছিল। বেঙ্গালুরুর উইকেটকিপার দিনেশ কার্তিকের ভুলে তারা সেই এক রান নিয়ে নেয়। এরপর আনন্দের চোটে নিজের হেলমেট মাটিতে ছুড়ে দিয়ে উল্লাস করতে থাকেন লখনউর আবেশ খান। এ কারণে তাকে তিরস্কার করা হয়েছে। বিবৃতিতে বিসিসিআই বলেছে, আবেশ লেবেল ১ অপরাধ করেছেন। যেহেতু এটাই তার প্রথম অপরাধ, তাই এবার তিরস্কার করা হলো। পরবর্তী সময়ে এ ধরনের ভুল করলে বড় শাস্তি হতে পারে।