সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দুই দশক পর প্রিন্স মাহমুদ-মিজানের যুগলবন্দী

অনলাইন ডেস্ক :

গানপ্রিয় শ্রোতাদের কাছে ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ প্রিন্স মাহমুদের সুরে সৃষ্ট গান। সেই ১৯৯৫ সাল থেকেই প্রতি ঈদে গান উপহার দিয়ে আসছেন এই কিংবদন্তি গীতকবি-সুরকার-সংগীত পরিচালক। ব্যতিক্রম ঘটছে না এবারও। বরং এই ঈদে আরও চমকপ্রদ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেই চমকের নাম মিজান। ‘ওয়ারফেইজ’ খ্যাত এই ব্যান্ড তারকা পাক্কা ২২ বছর পর প্রিন্স মাহমুদের সুরে গাইলেন। গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। ঈদ উৎসবে জি সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে গানটি। প্রিন্স মাহমুদ জানালেন, ২০০০ সালের ঈদে প্রকাশ হয়েছিল তার সুরে ‘স্রোত’ অ্যালবামটি। সেখানে মিজানের কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শিরোনামের একটি গান ছিল। যা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পায়। এরপর মিজান যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেইজ’-এ। ব্যান্ড নিয়ে ব্যস্ততায় আর একক গানে ফিরতে পারেননি। দুই দশক পেরিয়ে ফের কথা-সুরে এক হলেন প্রিন্স-মিজান। বিশেষ এই গান নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘এটি রক ধারার গান। নব্বই দশকে যে ধরনের গান করতাম, ইচ্ছে করেই সেই ফিল আনার চেষ্টা করেছি। ওই সময়টাকে একটু মনে করার চেষ্টা আরকি। আমাদের গান যারা শুনতেন বা শোনেন, আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে।’ এ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন সাইদ সুজন। গানটির একটি ভিডিওচিত্র বানানো হচ্ছে। যেটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। গানটি উৎসর্গ করা হবে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রয়াত ইমরান আহমেদ চৌধুরী মবিনকে। উল্লেখ্য, ২০১৬ সালে ‘ওয়ারফেইজ’ অধ্যায়ে ইতি টানেন মিজান। বর্তমানে ‘মিজান অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি ব্যান্ড পরিচালনা করেন তিনি।