সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৩০ ম্যাচ পর অস্ট্রেলিয়ায় থামলো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে অস্ট্রেলীয় নারী ফুটবল দল। গত মঙ্গলবার ব্রেন্টফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে লায়নেসদের ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে ইংলিশদের টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিরও ইতি ঘটল। ইংলিশ সুপার লিগের ক্লাব চেলসি তারকা স্যাম কেরের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে দ্বিতীয় গোল করেন শার্লট গ্রান্ট। গত সপ্তাহে উইম্বলিতে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করা ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এটি ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আয়োজিত নারী বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। আগামী ২২ জুলাই ব্রিসবেনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গত শুক্রবার স্কটল্যান্ডের কাছে হেরে যাওযা ম্যাচে বিশ্রামে থাকা কের মঙ্গলবার ম্যাচের ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়দের (১-০)। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে কেরের যোগান থেকেই বল পেয়ে দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করেন গ্রান্ট (২-০)। ইংল্যান্ডের কোচ হিসেবে প্রথম এই পরাজয়ের পর সেরিনা ইউগম্যান বলেন,‘ এখানে স্বস্তিবোধ করার কোন কারণ নেই। শারিরিক ভাবে সেরা দারুন গোছালো অস্ট্রেলিয়ার কাছে আমরা দারুন শিক্ষা পেয়েছি। আমাদেরও কিছু ভুল ছিল।’ একই দিন ইবিজায় অনুষ্ঠিত নারীদের আরেক প্রীতি ফুটবল ম্যাচে স্পেন ৩-০ গোলে চীনকে এবং রটারডামে নেদারল্যান্ড ৪-১ গোলে পোল্যান্ডকে পরাজিত করেছে।