সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না জার্মানির মেয়েরা

অনলাইন ডেস্ক :

তামিরেস ও আরির প্রথমার্ধের গোলে গত মঙ্গলবার নুরেমবার্গে অনুষ্ঠিত নারীদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জার্মানিকে পরাজিত করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি উপলক্ষে এই ম্যাচে অংশ নিয়েছিল দেশ দুটি। জার্মানদের রক্ষনের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচের ১১তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তামিরেস। প্রথমার্ধের মাঝপথে ৩৬ মিনিটে আরি ফের গোল করলে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় দক্ষিন আমেরিকার ফুটবল দল। ম্যাচের ইনজুরি টাইমে জার্মানির হয়ে একটি গোল পরিশোধ করেন জুলি ব্রান্ড। অবশ্য পুরো ম্যাচ জুড়েই ব্রাজিলীয়দের প্রাধান্য ছিল একচেটিয়া। খেলা শেষে হতাশ জার্মান মিডফিল্ডার লেনা ওবারডর্ফ সাংবাদিকদের বলেন, ‘এভাবে যদি আমরা খেলতে থাকি তাহলে বিশ্বকাপে খুব একটা এগুতে পারব না।’