সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সুখকর হলো না মোস্তাফিজের প্রথম ম্যাচ

অনলাইন ডেস্ক :

দলের সঙ্গে আগেই যোগ দিয়েছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিটালসের সেরা একাদশে সুযোগ পেলেন। কিন্তু এবারের আইপিএলে তার প্রথম ম্যাচটি সুখকর হলো না। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ১ উইকেট পেলেও রোহিত শর্মার জ¦লে ওঠার দিনে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ বলে জয় পেয়েছে ৬ উইকেটে। এদিন অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে অলআউট হয় ১৭২ রানে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৭ বেলে ৫১ ও অক্ষর প্যাটেল ২৫ বলে ৪টি চার ও ৫ ছক্কায় করেন ৫৪ রান করেন। মানিষ পান্ডে ২৬ ও পৃথ্বি’শ করেন ১৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ইশান কিষানের ব্যাটে দারুণ সূচনা পায় মুম্বাই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে মুম্বাই। রোহিত ৪৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করে মোস্তাফিজের বলে আউট হন। তিলক ভার্মা ১ চার ও ৪ ছক্কায় করেন ৪১ রান। আর ইশান কিষান ২৬ বলে ৬ চারে করেন ৩১ রান। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। বল হাতে প্রথম ওভারে ৩টি চার হজম করে ১৩ রান দেন। ১৫তম ওভারে তাকে আবার বোলিংয়ে আনেন ওয়ার্নার। এবার দুর্দান্ত এক ওভার করেন। রোহিত শর্মা ও তিলক ভার্মাকে খেলারই সুযোগ দেননি। মাত্র ২ রান দেন এই ওভারে। ১৭তম ওভারে আবার আসলে প্রথম বলেই রোহিত ডিপ স্কয়ার লেগ ও ডিপ মিডউইকেট দিয়ে কোনোরকমে একটি চার মারেন। পরের তিন বল ডট দেন। পঞ্চম বলে রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। ষষ্ঠ বলে ক্যামেরন গ্রিন একটি চার মারেন। ১৭তম ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন ফিজ। তার করা ১৯তম ওভারটি অবশ্য ব্যয়বহুল ছিল। ডেথ ওভারে বল করতে আসলে গ্রিন ও টিম ডেভিড দুটি ছক্কা হাঁকিয়ে ওই ওভারে ১৫ রান তুলে জয় হাতের নাগালে নিয়ে আসেন। এই ওভারটি আর একটু চেক দেওয়া গেলে দিল্লি হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।