সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দাপুটে গরম কলকাতায়

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চৈত্রের শেষ লগ্নেই দাপট দেখাতে শুরু করেছে গ্রীষ্মকাল। ক্যালেন্ডার অনুযায়ী এখনও বৈশাখ মাস পড়েনি। তার আগেই হাঁসফাঁস অবস্থা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। রোদের তেজে পুড়বে দক্ষিণবঙ্গের সাতটি জেলা। গরমে সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যবাসীকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছুকিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতাসহ অন্য জেলাগুলোতে তাপপ্রবাহ হতে পারে শুক্রবার থেকে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায়। শনিবার অর্থাৎ পহেলা বৈশাখের দিন থেকে দক্ষিণের বাকি জেলাগুলোতেও তাপপ্রবাহ শুরু হবে। রোদের তাপে পুড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। প্রতি ক্ষেত্রেই তাপপ্রবাহ চলবে আগামী ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই জেলাগুলোতে তাপপ্রবাহের সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। গরম থেকে বাঁচতে কী কী করতে হবে, কী কী করা চলবে না, সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও বুধবার (১২ এপ্রিল) জারি করেছে নবান্ন। প্রবল রোদ থেকে বাঁচতে দিনের বেলায় সঙ্গে ছাতা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। যারা বাইরে কাজ করেন, তাদের দুপুরের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে।