সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, ৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে ভয়াবহ গোলাগুলিতে অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, ঘাঁটির ভেতরে গোলাগুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় দ্রুত জরুরি সহায়তাকারী দল পাঠানো হয়। পুরো এলাকা ঘেরাও এর পাশাপাশি শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ রাখা হয়েছে সেনা ঘাঁটির সব প্রবেশদ্বার। বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বরং সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে চলছে তদন্ত। বাথিন্দা সেনা ঘাঁটির অবস্থান নয়াদিল্লি থেকে ২৮০ কিলোমিটার দূরে।