সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

সকাল ১০টা ৫ মিনিটে বারডেম হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এবং দুপুর ১টা পর্যন্ত সেখানে রাখা হয়।

ডা. জাফরুল্লাহকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।

দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০টায় তার মরদেহ সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ৮১ বছর বয়সে মঙ্গলবার রাতে মারা যান।

—-ইউএনবি