সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ব্যস্ততার তুঙ্গে সামিরা খান মাহি

অনলাইন ডেস্ক :

ছোট পর্দায় সামিরা খান মাহির ব্যস্ততা তুঙ্গে। একের পর এক নাটকে কাজের সুবাদে যেন দম ফেলার সুযোগ পাচ্ছেন না! এর মধ্যে আবার ওটিটি ভুবনেও পা রেখেছেন। নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের সাড়াও পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার সামিরা খান মাহি হলেন চিত্রনায়িকা! না, বাস্তবে নয়, নাটকের পর্দায়। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘নায়িকা তুমি কার’ নাটকেই তাকে এমন ভূমিকায় পাওয়া যাবে। যেটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।নাটকের গল্প কিছুটা এরকম- এলাকার ডন মূসা ভাই। সবাই তাকে বাঘের চেয়েও ভয় পায়! সেই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। বিশেষত নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখে, গান শোনে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে। ঘটনাক্রমে সিনেমা প্রযোজনায় নামে মূসা ভাই। শর্ত একটাই- সিনেমায় নায়িকা বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে। এ নিয়ে নানা মজার কা- ঘটতে থাকে। এতে মূসা ভাইয়ের ভূমিকায় থাকছেন নিলয় আলমগীর আর নায়িকা বিজলী হয়েছেন সামিরা খান মাহি। এছাড়াও থাকছেন সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রচার হবে তাদের ইউটিউব চ্যানেলে।