সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফাঁস হলো ‘স্পাইডার ম্যান’র ট্রেলার

অনলাইন ডেস্ক:

এর আগেও অনলাইনে ফাঁস হয়েছে বিভিন্ন চলচ্চিত্র। আর এবার কবলে পড়লো চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’র ট্রেলার। রোববার ট্রেলারটি অনলাইনে ফাঁস হতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। ইউটিউব থেকে শুরু করে অন্যান্য নেটমাধ্যমে দেদারসে শেয়ার হতে থাকে ভিডিওটি। ব্যাপারটা ছবির অন্যতম প্রযোজক সনি কর্তৃপক্ষের নজরে আসতেই দ্রুতগতিতে মাঠে নেমেছে তারা। জানা যায়, কপিরাইট চুক্তির আওতায় সেই ভিডিও নেটপাড়া থেকে মুছে দেওয়ার কাজ শুরু করেছে। তবে তার আগেই ছবির ফুটেজসমৃদ্ধ ট্রেলারটি কোটি কোটি দর্শক দেখে ফেলেছেন। এটি দেখে আন্দাজ করা যায়, ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন ছবি। যদিও ট্রেলারের সেই ভিডিও বেশ ঝাপসা; তবুও তাতেই বেজায় খুশি ভক্তরা। জানিয়ে রাখা ভালো, এই ছবিতে স্পাইডার ম্যানের ভূমিকার ফের আসছেন টম হল্যান্ড ও এম জের চরিত্রে জেন্ডইয়া। জোর গুঞ্জন আছে, টম হল্যান্ডের আগে যে দুই তারকা ‘স্পাইডার ম্যান’ হিসেবে বড় পর্দায় হাজির হয়েছিলেন; সেই টোবি ম্যাকগুয়ের ও অ্যান্ড্রু গারফিল্ডকেও দেখা যাবে এই ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন জন ওয়াটস। সূত্র: হিন্দুস্তান টাইমস