সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চাঁদরাতে জেমসের নতুন গান

অনলাইন ডেস্ক :

গতবারের মতো এবারও রোজার ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে হাজির হবেন মাহফুজ আনাম জেমস। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে।বসুন্ধরা ডিজিটাল তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানায়, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। তবে গানের নাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা। জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘গেল বছরের রোজার ঈদেও জেমসের গানটি ছিল ভক্তদের জন্য চমক। সেই ধারাবাহিকতা রাখা হয়েছে এবারেও। আশা করি জেমস ভক্তরা গানটি গ্রহণ করবেন।’ গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে সর্বশেষ প্রকাশ পেয়েছিল জেমসের মৌলিক গান। একটি ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে রিলিজ পায় তার গানটি। দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।