সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

অনলাইন ডেস্ক :

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরমধ্যে তিনি নির্মাণ করেছেন ‘বাড়িঘর আপন পর’। যা যথারীতি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। হানিফ সংকেতের ভাষ্যে এবারের নাটকটির মূল মর্ম এমন- একজন নারী কখনও মা, অভিভাবক, স্ত্রী, উপার্জনশীল ব্যক্তি, দায়িত্বশীল কর্মকর্তা এবং কখনও ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপোশ করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা তেমনই একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়িঘর আপন পর’ নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।