সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আন্তর্জাতিক উৎসব পেরিয়ে দেশের প্রেক্ষাগৃহে জয়া

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক নানান উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত ছবিটি এরমধ্যে পেয়েছে মুক্তির ছাড়পত্র। চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী জানান, আনকাট সেন্সর পেয়েছে ‘নকশী কাঁথার জমিন’। মিলেছে সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসাও। নির্মাতা আকরাম খান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান। সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ছবিটি। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশী কাঁথার জমিন’। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন সেঁওতি, ইরেশ যাকের, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।