সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রথমবার আইপিএলে দুই প্রজন্ম

অনলাইন ডেস্ক :

বাবা খেলেছেন বেশ কয়েকবছর আগে, তারপর ছেলেও সুযোগ পেয়ে গেলেন মাঠে নামার। প্রথমবারের মতো এই ঘটনা ঘটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকারের। যিনি ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে। এর মাধ্যমে আইপিএল খেলা হয়ে গেল দুই প্রজন্মের। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন শচীন টেন্ডুলকার। একই পরিবারের একাধিক সদস্যের আইপিএলে খেলার ঘটনা বেশ কয়েকটি আছে। যেমন ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান খেলেছেন। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়া। এ ছাড়া মার্কো জানসেন এবং ডুয়ান জানসেনও আইপিএলে খেলেছেন। কিন্তু বাবা-ছেলের আইপিএল খেলার ঘটনা এটাই প্রথম। সেটাও আবার একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। মুম্বাইয়ের জার্সিতে শচীন টেন্ডুলকার মোট ৭৮টি ম্যাচ খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন মুম্বাইকে। ২০২১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার অর্জুন। প্রথম বছর কোনো ম্যাচ খেলতে পারেননি। গত বছরও মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষ হলো। ২৩ বছর বয়সী অর্জুনের অভিষেক হয়ে গেল আইপিএলে। নিলাম থেকে অর্জুনকে ৩০ লক্ষ রুপিতে দলে নিয়েছিল মুম্বাই। অভিষেক ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন।