সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পন্টিংকে পরাজয়ের দায় নিতে হবে: শেবাগ

অনলাইন ডেস্ক :

আইপিএলে টানা পাঁচ হারের পর সমালোনার তীরে বিদ্ধ হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তারকাবহুল দল এবং নামী দামী কোচিং স্টাফ নিয়েও তাদের এই করুণ হাল মানতে পারছেন না সমর্থকেরা। দিল্লির কোচিং স্টাফের কঠোর সমালোচনা করেছেন রবি শাস্ত্রী। এবার বীরেন্দ্র শেবাগও মাঠে নামলেন। তিনি এই ব্যর্থতার দায় চাপালেন দিল্লির কোচ রিকি পন্টিংয়র ওপর। শনিবার পাঞ্জাব কিংসের কাছে দিল্লির পরাজয়ের পর ক্রিকবাজকে শেবাগ বলেন, ‘একটা দল যখন জেতে, তখন কোচকে কৃতিত্ব দেওয়ায় হয়। কাজেই দল হারলে দায়ভারও তারই নেওয়া উচিত। আমরা অনেকবারই বলেছি যে, এই দলের কোচ হিসেবে পন্টিং অসাধারণ কাজ করেছে। তার কোচিংয় তারা ফাইনাল খেলেছে, প্রায় প্রতি মৌসুমেই প্লে অফ খেলেছে। সব কৃতিত্বই সে পেয়েছে। এখন তাকে ব্যর্থতার দায়ও নিতে হবে।’ ভারতের এই সাবেক বিধ্বংসী ওপেনারের ধারণা, দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর কোনো পথ আপাতত দিল্লির টিম ম্যানেজমেন্ট বের করতে পারছে না, ‘এটা ভারতীয় দল নয় যে দল জিতলে সমস্ত কৃতিত্ব নিয়ে দল হারার পর অন্য কাউকে দোষ দেওয়া যাবে। আইপিএল দলে সত্যি বলতে কোচের ভূমিকা শূন্য। কোচের সবচেয়ে বড় দায়িত্ব এখানে ম্যান-ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানো। দিনশেষে কোচকে তখনই ভালো মনে হয়, যখন দল পারফর্ম করে। দিল্লি এবার তা একটুও করতে পারেনি। আমার মনে হয়, দিল্লি দলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে, সংশ্লিষ্টরা এখন দ্বিধায় পড়ে গেছে যে ভাগ্য ফেরানোর জন্য কী করা প্রয়োজন।’