সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

অনলাইন ডেস্ক :

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে বাস্তবের নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’ সহশিল্পী মিথিলা প্রসঙ্গে এই অভিনেতা বক্তব্য, ‘মিথিলা স্থির-ঠা-া মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী।’ রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে শায়লা চরিত্রে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ, কিন্তু তা নয়। তার ভেতর অনেক গল্প আছে।’ সিরিজের প্রধান দুই চরিত্র নাসির উদ্দিন খান ও মিথিলা প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘‘সিন্ডিকেট’ করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড।’’ শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ আর এডিট ও কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। চরকি সূত্র জানায়, সিরিজটি ঈদের চাঁদ ওঠার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই উন্মুক্ত করা হবে।