সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তুরস্ক নতুন করে ‘শরণার্থীদের বোঝা’ বইতে পারবে না: এরদোগান

অনলাইন ডেস্ক :

তুরস্ক নতুন করে শরণার্থীদের বোঝা বইতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে এরদোগান ও মিশেল আঞ্চলিক ইস্যু, আফগানিস্তান এবং শরণার্থী বিষয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এরদোগান বলেন, তুরস্কের প্রাথমিক লক্ষ্য হচ্ছেÑ আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা; পাশাপাশি দেশটি থেকে তুর্কি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক ইতোমধ্যে ৫ মিলিয়ন (৫০ লাখ) শরণার্থীকে ঠাঁই দিয়েছে। তাই নতুন করে শরণার্থীদের বোঝা বইবার ক্ষমতা দেশের নেই। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে’ তুরস্কের প্রতি অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে এরদোগান এ কথা বলেন। ইতোমধ্যে বিভিন্ন দেশ তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তান থেকে ২৮ হাজারের মতো মানুষ সরিয়ে এনেছে। এর মধ্যে তুরস্ক ফিরিয়েছে ৫৮৩ জনকে।