সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মুক্তি পাচ্ছে সজল-কনার ‘জ্বিন’

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় তারকা আবদুন নূর সজল। গত ২০ বছরে নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন। বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্নস্বাদের গল্প নিয়ে নাটক-টেলিছবিতে হাজির হয়ে দর্শকের মন ছুঁয়ে গেছেন বারবার। এবার ঈদে তার অভিনীত ‘জ্বিন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় তার নায়িকা পূজা চেরী। এরইমধ্যে সিনেমাটির প্রচারণা বেশ জমজমাট। অন্যদিকে চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সিনেমার গানে দারুণ চাহিদা তার। দুই অঙ্গনের এ দুই তারকা এক হলেন মিউজিক ভিডিওতে। কনার গাওয়া ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানে তাদের দুজনকে দেখা যাবে। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা। তিনি বলেন, ‘২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরি। এরপর যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয়, তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই। এর আগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।’ সজলও বেশ আনন্দিত এই গানচিত্র নিয়ে। তিনি বলেন, ‘অনেক দিন পর কনার সঙ্গে অভিনয় করলাম। তবে এবার নাটকে নয়। কনারই গাওয়া গানের ভিডিওতে। আশা করছি, দর্শক-শ্রোতার ভালো লাগবে এ গানচিত্রটি।’