সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ডিকশনারিতে নতুন শব্দ ‘পেলে’

অনলাইন ডেস্ক :

ডিকশনারিতে ইংরেজি ইউনিক বা অনন্য শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের নাম। ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার মাইকেলিস ডিকশনারির অনলাইন ভার্সনে পেলে শব্দটিকে নতুন বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেলে ফাউন্ডেশন পেলের নামটি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে একটি প্রচারণা চালায়।

সংস্থাটি এ প্রচারণায় এক লাখ ২৫ হাজারের বেশি পেলে সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করে। পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জয় করেছেন। ফুটবলের কালো মানিক পেলে গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান। দুই দশকের খেলোয়াড়ি জীবনে স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেন পেলে। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। পুরো ক্যারিয়ারে তার গোল সংখ্যা রেকর্ড ১,২৮১টি। ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন পেলে।