সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশের জার্সিতে সেরাটা দিতে মুখিয়ে মৃত্যুঞ্জয়

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে মে মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর আগে সিলেটে ক্যাম্প করছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এখানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলেন, ‘এর আগে হয়তো দলের সঙ্গে অনুশীলন করেছি। কিন্তু দলের ভেতরে থেকে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এভাবে অনুশীলন করিনি কখনও। আজ অনেক কিছু শিখতে পেরেছি। দিনটি আমার জন্য বিশেষ কিছু অর্জনের। দিনটি খুব ভালো ছিল।’ বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে তার ব্যাটিংও সাহায্য করতে পারে দলকে।

সেই বিষয়ে মৃত্যুঞ্জয় বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যাটিং-বোলিং দুটোই করি। বোলিংটা হয়তো ক্লিক করে গেছে। ব্যাটিংটাও ভালো আছে। আশাকরি, প্রয়োজনের সময় কাজে দেবে।’ দেশের ক্রিকেটে অনেকে পেসারই এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন। তবে নিজের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। মৃত্যুঞ্জয় বলেন, ‘আমি যদি আমার সেরাটা দিতে পারি, তাহলে দারুণ কিছু আনবে। আমার আগ্রহ ও পরিশ্রম চালিয়ে যেতে পারলে ভালো কিছু আসবে বলে মনে করি।’